প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট, বন্ধ হচ্ছে এমআরপি
সংবাদ দিগন্ত ||
মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে এগোচ্ছে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ইতোমধ্যে প্রায় ৯৯ শতাংশ পাসপোর্ট সেবাগ্রহীতা ই-পাসপোর্ট নিচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব মিশনে ই-পাসপোর্ট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার পাসপোর্ট সেবায় ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগোচ্ছে বাংলাদেশ।বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সেবা। এর পরিবর্তে চালু করা হবে শতভাগ ই-পাসপোর্ট।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে এমআরপি, ই-পাসপোর্ট ও নাগরিকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।সভায় জানানো হয়, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট এনরোলমেন্ট ইতোমধ্যে ৯৯ শতাংশে পৌঁছেছে। ফলে এমআরপির চাহিদা প্রায় নেই বললেই চলে।আরও পড়ুন, হারানো সরকারি অস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ যৌথ অভিযান র্যাবেরসংশ্লিষ্টরা বলছেন, ২০১৮ সালে এমআরপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর পুরোনো যন্ত্রপাতি সচল রাখা ও রক্ষণাবেক্ষণ ক্রমেই ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে।পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ সাত হাজার একটি ই-পাসপোর্টের বিপরীতে মাত্র একটি এমআরপি ইস্যু হয়েছে। সেটিও বিদেশের একটি কনস্যুলেট থেকে।তবে প্রবাসীদের একটি বড় অংশের এনআইডি না থাকা এবং জন্মনিবন্ধন ও এনআইডির তথ্যে অসঙ্গতির কারণে এতদিন এমআরপি সেবা চালু রাখা হয়েছিল।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মিশনে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হয়েছে, সেখানে অবিলম্বে এমআরপি ইস্যু বন্ধ হবে। পাশাপাশি প্রবাসীদের ই-পাসপোর্টের তথ্য সংশোধনে এনআইডি বা জন্মনিবন্ধন সনদ ব্যবহারের সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।সৌদি আরবে থাকা বিপুলসংখ্যক প্রবাসীকে দ্রুত সেবা দিতে আরও আটটি মোবাইল এনরোলমেন্ট কিট পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দিল্লি ও কলকাতা মিশনেও দ্রুত ই-পাসপোর্ট সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত