প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা, ‘আমরা সবাই বিচার চাই’: পাটওয়ারী
সংবাদ দিগন্ত ||
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের বক্তব্য তুলে ধরে প্রতিক্রিয়া জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।স্ট্যাটাসে বাঁধনের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন—‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’পাটওয়ারী বলেন, জুলাইয়ের কঠিন সময়ে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন, এমনকি রাজপথেও নেমেছিলেন।তার দাবি, আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন বাঁধন।আরও পড়ুন ,সার সংকটে আমন চাষ ঝুঁকিতে, সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতেরহামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।রাজনৈতিক স্লোগান ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা হলে সেটিকে রাজনৈতিক আদর্শ বলা যায় না বলেও মন্তব্য করেন পাটওয়ারী।তার ভাষায়, এমন আচরণ জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতিতে পরিণত হয়।বাঁধনের ওপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। তার ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং বিচার দাবি করছেন।ভেনিসে আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগের ঘটনায় এনসিপির পক্ষ থেকে নিন্দা ও বিচার দাবি করা হয়েছে। তবে হামলার অভিযোগের বিস্তারিত কারণ এবং জড়িতদের বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত