প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোটালীপাড়ায় বিএনপি নেতার নির্বাচনী প্রস্তুতিমূলক জনসভা
গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক বিএনপি নেতাপিনজুরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসভা করে যাচ্ছেন। তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। গত রবিবার সন্ধ্যায় কোটালিপাড়া উপজেলা বিএনপির সহ সাধারণসম্পাদক মানিকুজ্জামান হাওলাদার বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্তইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে জনসভায় হাজারো জনতার উপস্থিতিতেভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। বিএনপি নেতা মানিকুজ্জামান ভোটারদের উদ্দেশ্যে বলেনকোটালিপাড়া উপজেলার ঐতিহ্যেবাহী পিনজুরী ইউনিয়ন সবচেয়ে অবহেলিত, আওয়ামীলীগ শ্বাসন আমলেনির্বাচিত চেয়ারম্যানরা এখানে তেমন কোনো উন্নয়ন মূলক কাজ করেননি। আড়ও পড়ুন,একসঙ্গে নিখোঁজ চার শিশু, দুই দিন পর মিলল সন্ধানতাই আপনারা আমাকে ভোট দিয়েনির্বাচিত করলে আমি এলাকার রাস্তাঘাট সহ সার্বিকভাবে উন্নয়ন মূলক কাজ করে যাবো। শিক্ষা উন্নয়নব্যাবস্থা সহ এলাকায় মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো। আমি আশাবাদী আমাদের গোপালগঞ্জ-৩ আসনেরএমপি এস,এম জিলানী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে খুবই বিশ্বস্ত। তাই এমপিসাহেবের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে কোন অসুবিধা হবে বলে আমি মনে করিনা। আপনাদের সমর্থনপেলে আমি আগামি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হতে চাই, এসময় এলাকারহাজারো জনতা হাত তুলে তাকে সমর্থন জানায়। উক্ত নির্বাচনী জনসভায় এলাকার বিশিষ্টজন আঃ মন্নানহাওলাদার, মাওলানা গোলাম মাওলা, শান্তি রঞ্জন বাগচী, ইদ্রিস হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত