প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
একই জার্সিতে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা
সংবাদ দিগন্ত ||
দুই দশক ধরে ফুটবল বিশ্বে চলেছে মেসি-রোনালদো শ্রেষ্ঠত্বের লড়াই।একজন আর্জেন্টিনার জাদুকর, অন্যজন পর্তুগালের গোলমেশিন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে যাদের নিয়ে ভক্তদের তর্কের শেষ নেই, এবার কি না সেই দুই মহাতারকাকেই দেখা যাবে একই দলের জার্সিতে!অবিশ্বাস্য হলেও এমনই স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। আর তাঁর দাবি, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছেন তিনি।২০২৬ সালের ডিসেম্বরে বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে হতে যাচ্ছে তেভেজের বিদায়ী ম্যাচ। সেই ম্যাচেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে খেলানোর আমন্ত্রণ জানিয়েছেন তিনি।তেভেজের সঙ্গে দুই মহাতারকার সম্পর্কও বেশ পুরোনো। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুমে।তেভেজ জানিয়েছেন, তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। রোনালদো আসার ব্যাপারে তাঁকে কথা দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। মেসিকেও রাজি করানো খুব কঠিন হয়নি বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।আড়ও পড়ুন,জয়ের খুব কাছে গিয়েও হার, শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে বাংলাদেশতেভেজের ইচ্ছা, ক্যারিয়ারের শেষ ম্যাচে একবারের জন্য হলেও বিশ্বের কোটি ফুটবলপ্রেমীকে মেসি-রোনালদোর একই দলের জাদু দেখানো।ফুটবল ইতিহাসে অসংখ্যবার মুখোমুখি হয়েছেন মেসি ও রোনালদো। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত পুরস্কার—শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু একই দলের হয়ে মাঠে নামা হয়নি কখনো।সেই অপূর্ণতা যদি ২০২৬ সালের ডিসেম্বরে পূরণ হয়, তাহলে তেভেজের বিদায়ী ম্যাচটি হয়ে উঠতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আয়োজন।এখন অপেক্ষা শুধু একটাই—বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় কি সত্যিই একই জার্সিতে দেখা যাবে মেসি ও রোনালদোকে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত