প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখেও নত হননি শাহরুখ, দাবি সঞ্জয় গুপ্তার
সংবাদ দিগন্ত ||
বলিউডে তখন আন্ডারওয়ার্ল্ডের দাপট তুঙ্গে।হুমকি, চাঁদাবাজি থেকে শুরু করে সিনেমার গল্প ও অভিনয়শিল্পী নির্বাচন—চলচ্চিত্রজগতের নানা ক্ষেত্রেই ছিল অপরাধী চক্রের প্রভাব।তবে সেই ভয়ংকর সময়েও নাকি আন্ডারওয়ার্ল্ডের সামনে মাথা নত করেননি শাহরুখ খান। এমনই দাবি করেছেন নির্মাতা সঞ্জয় গুপ্তা।সম্প্রতি ‘হুসেইন জাইদি ফাইলস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের বলিউডের সেই অন্ধকার সময়ের নানা ঘটনা তুলে ধরেন সঞ্জয় গুপ্তা।তাঁর ভাষ্য, সে সময় তারকা, পরিচালক ও প্রযোজকদের অনেকেই অপরাধী চক্রের হুমকির মুখে থাকতেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, শুধু ফোনে হুমকি নয়—হামলা ও হত্যার ঘটনাও ঘটত।সঞ্জয় গুপ্তার দাবি, এক পাঞ্জাবি অভিনেতার মরদেহ ফিল্ম সিটিতে পাওয়া গিয়েছিল। পরে জানা যায়, তিনি পুলিশের তথ্যদাতা ছিলেন। অভিনেত্রী মনীষা কৈরালার সচিবকে তাঁর অফিসে ঢুকে গুলি করে হত্যা করা হয়। হামলার শিকার হন নির্মাতা রাকেশ রোশনও।শুধু হুমকি নয়, সিনেমার কাজেও হস্তক্ষেপ করত অপরাধী চক্র। আড়ও পড়ুন,ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’অনেক তারকা-অভিনেতাকে ভবিষ্যতের সিনেমার চুক্তিতে সই করানো হতো। এমনকি কখনো কখনো শুটিং সেটে গিয়েও কাজ পর্যবেক্ষণ করত তারা।তবে সঞ্জয় গুপ্তার দাবি, শাহরুখ ছিলেন ব্যতিক্রম। হুমকি পাওয়ার পরও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন—আন্ডারওয়ার্ল্ডের জন্য কোনো সিনেমা বা অনুষ্ঠান করবেন না।তাঁর এমন দৃঢ় অবস্থান নাকি অপরাধী চক্রের মধ্যেও শাহরুখের প্রতি একধরনের শ্রদ্ধা তৈরি করেছিল।এর আগে ফারাহ খানও নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের চাপের কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্যেও উঠে এসেছে, শাহরুখ, সালমান ও আমির—তিন খানই ওই সময়ের পরিস্থিতির বাইরে ছিলেন না।টেলিভিশন থেকে অভিনয় শুরু করে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় অভিষেক শাহরুখের। এরপর তিন দশকের বেশি সময় ধরে একের পর এক সাফল্যে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা।২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ব্যাপক সাফল্যের পর আবারও আলোচনায় আসেন কিং খান। এবার দর্শকের অপেক্ষা তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’-কে ঘিরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত