প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেপাল থেকে ১২ দিন ধরে আসছে না বিদ্যুৎ, বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। গত ১২ দিন ধরে নেপাল থেকে আর কোনো বিদ্যুৎ আসছে না। দেশটির ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সোমবার দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটের তথ্য থেকে বিষয়টি জানা গেছে।এর আগে গত ২৭ আগস্ট ডে পিক আওয়ারে নেপাল থেকে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে ওই দিন সন্ধ্যার পিক আওয়ারে কোনো বিদ্যুৎ আসেনি। এরপর থেকেই সরবরাহ বন্ধ রয়েছে।নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে।গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যা আঘাত হানে। এতে দেশটির কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।আরও পড়ুন, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া নেপালের দুটি জলবিদ্যুৎ প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প।গত সপ্তাহ থেকে প্রকল্প দুটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।নেপাল দীর্ঘদিন বিদ্যুৎ আমদানিনির্ভর থাকলেও সাম্প্রতিক সময়ে দেশটি আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে ভয়াবহ বন্যার কারণে সেই রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।ফলে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত