প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
সংবাদ দিগন্ত ||
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে উৎসবের সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে।এর মধ্য দিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দায় জায়গা করে নিয়েছে সিনেমাটি।শৈশবের স্মৃতি, ঢাকার একটি বিউটি পার্লার এবং বিয়েবাড়ির একটি ভীতিপ্রদ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রায় দুই দশক ধরে সিনেমাটির ভাবনা নিয়ে কাজ করেছেন পরিচালক রুবাইয়াত হোসেন।সিনেমাটির অন্যতম বিশেষত্ব এর নারীনির্ভর নির্মাণদল। চিত্রগ্রহণ, আড়ও পড়ুন,অপেক্ষায় মিমসম্পাদনা ও প্রোডাকশন ডিজাইনসহ গুরুত্বপূর্ণ প্রায় সব বিভাগেই নেতৃত্ব দিয়েছেন নারীরা। পরিচালক জানিয়েছেন, নারী টেকনিশিয়ানদের দক্ষতা ও কাজের গতি তাকে মুগ্ধ করেছে।চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ জাইনীন চৌধুরী করিম। বিভিন্ন চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে।ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রদর্শিত হবে। আর আগামী বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য মুক্তি পাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত