প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
অপেক্ষায় মিম
সংবাদ দিগন্ত ||
চলতি বছরের ঈদে ‘মালিক’ সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরেছিলেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি।তবে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের বিচারে ‘মালিক’ প্রত্যাশিত সাড়া পায়নি। যদিও সিনেমাটিতে মিমের অভিনয় ও উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।এরপরই ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয়ের পরিসর বাড়ানোর চেষ্টা করছেন তিনি।এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত আরেক সিনেমা ‘দিগন্ত ফুলের আগুন’। শহীদজায়া পান্না কায়সারের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার নাম নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো’ গান থেকে অনুপ্রেরণা নিয়ে।আরও পড়ুন, রাত ১০টার পর ফোনে পাওয়া যায় নাছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিম। এখন দর্শকদের অপেক্ষা, কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।এদিকে মিমের হাতে রয়েছে কমপক্ষে আরও অর্ধ ডজন সিনেমার প্রস্তাব। তবে আপাতত সব ধরনের কাজ করতে চাইছেন না তিনি। বরং গল্প, চরিত্র ও নির্মাণের মানকে গুরুত্ব দিয়ে বেছে বেছে কাজ করতে চান এই অভিনেত্রী।মিমের ভাষায়, নিয়মিত নতুন ছবির প্রস্তাব এলেও তিনি এমন গল্প ও চরিত্রে অভিনয় করতে চান, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ থাকবে।আর সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। নিয়মিত জিম ও ডায়েটের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নিজেকে আরও বড় কাজের জন্য প্রস্তুত রাখছেন বলে জানিয়েছেন মিম।সব মিলিয়ে, বড় পর্দায় ফেরার পর এখন আরও চ্যালেঞ্জিং চরিত্রের দিকে নজর দিচ্ছেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত