প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
কম পেনশনধারীদের স্বস্তি, নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে
সংবাদ দিগন্ত ||
দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে সব পেনশনভোগীর ক্ষেত্রে সমান হারে এই বৃদ্ধি কার্যকর হবে না। বর্তমানে যারা কম পেনশন পান, তাদের বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে একজন পেনশনভোগী যে নিট পেনশন পাচ্ছেন, তার ভিত্তিতে পাঁচটি স্তরে এই বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশনধারীদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বাড়বে ৭৫ শতাংশ।এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ, আরও পড়ুন, রিজার্ভ বাড়ছে, ৫ দিনেই এলো ৪৩.৫৯ কোটি ডলার রেমিট্যান্স৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।অর্থাৎ, বর্তমানে কেউ ৯ হাজার টাকা নিট পেনশন পেলে ১০০ শতাংশ বৃদ্ধির পর তা দাঁড়াবে ১৮ হাজার টাকা। ২০ হাজার টাকা পেনশন হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে পাওয়া যাবে ৩৫ হাজার টাকা।একইভাবে ৩০ হাজার টাকা পেনশন হলে তা বেড়ে দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা। আর ৪০ হাজার টাকা পেনশন হলে ৬০ শতাংশ বৃদ্ধির পর পাওয়া যাবে ৬৪ হাজার টাকা।তবে চূড়ান্ত পেনশন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা বিবেচনায় নেওয়া হবে।সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত