প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
রিজার্ভ বাড়ছে, ৫ দিনেই এলো ৪৩.৫৯ কোটি ডলার রেমিট্যান্স
সংবাদ দিগন্ত ||
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও কিছুটা স্বস্তির খবর।৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলার।রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতির জন্য আরও একটি ইতিবাচক খবর এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্সে।আরও পড়ুন, দেশে ইসবগুল চাষ সম্ভব, বাধা শুধু প্রক্রিয়াজাতকরণেবাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকার বেশি।বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়সহ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়লে দেশের বৈদেশিক লেনদেনে চাপ কমে এবং রিজার্ভ ধরে রাখার সক্ষমতা বাড়ে। বর্তমানে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ প্রায় ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যা সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তির জায়গা তৈরি করছে।তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ধরে রাখতে রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানো, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ এবং বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।সব মিলিয়ে রিজার্ভের ঊর্ধ্বমুখী ধারা এবং রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক লেনদেন ও অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত