প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ১৬ সেপ্টেম্বর শুরু চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
সংবাদ দিগন্ত ||
দীর্ঘদিন ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট নিয়মিত না হওয়ায় চট্টগ্রামে তৈরি হয়েছে খেলার ঘাটতি। সেই পরিস্থিতি কাটিয়ে ক্রিকেটীয় কার্যক্রমে গতি ফেরাতে উদ্যোগ নিয়েছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু।তাঁর উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে আয়োজন করা এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ক্রিকেটারদের নিয়ে চারটি দল গঠন করা হয়েছে।টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর ও জেলার ক্রিকেটারদের নিয়ে অংশ নেবে ইস্পাহানী কর্ণফুলী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে সাম্পান।নোয়াখালীর ক্রিকেটারদের নিয়ে খেলবে ভুলুয়া।আড়ও পড়ুন,শেষ কোয়ার্টারে দুই গোল, মালয়েশিয়ার কাছে বাংলাদেশের টানা দ্বিতীয় হারআর কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করা হয়েছে ফর্টিস ময়নামতি।প্রতিটি দলে অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে এই আয়োজনে।টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল।বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগকে চারটি জোনে ভাগ করে এই আয়োজন করা হয়েছে। চার দলের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন মৌসুমে চট্টগ্রাম বিভাগের ক্রিকেট কার্যক্রমে গতি ফেরানোর পরিকল্পনা রয়েছে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত