প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জিয়া শিশু পার্ক
সংবাদ দিগন্ত ||
২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।রোববার বিকেলে শাহবাগে পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমানে শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। আর এসব রাইডই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ বলে জানান তিনি।তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে শিশুদের জন্য একটি আধুনিক বিনোদনকেন্দ্র উপহার দেওয়ার আশা রয়েছে।রাজধানী ঢাকাকে ‘ক্লিন সিটি, আড়ও পড়ুন,সংঘাত নয়, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতিগ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান আবদুস সালাম। রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেন ডিএসসিসি প্রশাসক। বাড়িঘর ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়নের কাজ শেষ হলে রাজধানীর শিশুদের জন্য এটি নতুন একটি বিনোদনকেন্দ্র হিসেবে চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত