প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা
রিপোর্টার সাগর ||
রাজধানীর মধ্যবাড্ডার জাগরণী সংসদ ক্লাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের মারধর, হত্যাচেষ্টার অভিযোগ, দুই নারী সাংবাদিককে শ্লীলতাহানির চেষ্টা এবং ক্যামেরাসহ প্রায় ৫ লাখ ১৫ হাজার টাকার সরঞ্জাম লুটের অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় সাংবাদিক সাথী আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মধ্যবাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের পাশের জাগরণী সংসদ ক্লাবে জুয়া ও ক্যাসিনো খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক আমার প্রাণেরআড়ও পড়ুন,বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের দায়িত্ব বণ্টনবাংলাদেশের সাংবাদিক সোহাগ জোয়ারদার, এ. আর. মজিদ শরীফ, মামুন মোল্লা, শেখ আরমান, চম্পা আলম ও সাথী আক্তার।লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্লাবের আহ্বায়ক সামছুল হক ও সদস্যসচিব সাঈদ হাসান কাননের নির্দেশে এবং সেখানে উপস্থিত অন্যদের সহযোগিতায় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে মাসুদ, সোহেল, সুমন, শিপন, জিয়া ও জুয়েলসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে হামলায় জড়িত
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত