প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে আকিজের দুই পুরস্কার
সংবাদ দিগন্ত ||
টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স।প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এই স্বীকৃতি অর্জন করেছে।শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।আড়ও পড়ুন,এনবিআর আন্দোলনে ২০ কর্মকর্তার দণ্ড মওকুফঅন্যদিকে, সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠানটি এ পুরস্কার পায়।পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আকিজ রিসোর্স ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, এই স্বীকৃতি আনন্দের পাশাপাশি বড় দায়িত্বেরও বিষয়। ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরও গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য।তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে উৎসাহিত করবে।দুটি বিশেষ স্বীকৃতিকে আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা এবং অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত