প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সরিষাবাড়ীতে বিএনপি নেতা ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাইসুল ইসলাম খোকন ||
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা ও মহাদান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জহরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল আমিন শেখ,আরও পড়ুন, ইবিতে চড়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, মহাসড়কে সংঘর্ষ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আসাদ, যুবদল নেতা শেখ ফরিদ, রিপন মিয়া ও সেকান্দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।বক্তারা অভিযোগ করেন, আব্দুল ওয়াদুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় স্থানীয় নেতাকর্মীরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত