প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে আলোচনায় মাহি
সংবাদ দিগন্ত ||
ভালোবাসা মানেই প্রিয় মানুষকে নিজের মতো করে গড়ে তোলা নয়। বরং তার স্বাধীনতা, অসম্পূর্ণতা আর নিজস্বতাকে সম্মান করেই সম্পর্ককে সুন্দর করে তোলা—এমনই বার্তা উঠে এসেছে নাটক ‘সীমানা’য়।জি-সিরিজের ব্যানারে প্রকাশিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সামিরা খান মাহি ও মুশফিক আর ফারহান। প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে নাটকটি। এরইমধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫০ লাখ।নাটকের গল্পের পাশাপাশি মাহি ও ফারহানের অভিনয়ও প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছ থেকে। নাটকটি প্রসঙ্গে সামিরা খান মাহি জানান, প্রকাশের পর থেকেই বিভিন্নভাবে দর্শকদের ভালোবাসা ও অভিনন্দন পাচ্ছেন তিনি। ফোন ও বার্তায় অনেকেই নাটকটির গল্প এবং অভিনয়ের প্রশংসা করছেন।আরও পড়ুন, শাবনূরের বাসায় তাসকিনের বারবিকিউ আড্ডামাহি বলেন, বর্তমানে তিনি বেছে বেছে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ‘সীমানা’ নাটকে অভিনয় করেছেন। দর্শকদের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসায় তিনি অভিভূত।এদিকে, ‘সীমানা’র বাইরে সম্প্রতি প্রকাশ পেয়েছে নিলয়ের সঙ্গে মাহির অভিনীত নাটক ‘আসামী কেন স্বামী’। এই নাটকেও অভিনেত্রী হিসেবে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।অভিনয়ের পাশাপাশি বর্তমানে ব্যবসাতেও মনোযোগ দিচ্ছেন সামিরা খান মাহি। এরই মধ্যে সিলনের একটি প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি শেষ করেছেন নতুন একটি টেলিভিশন বিজ্ঞাপনের কাজ। মাহির ভাষ্য, বিজ্ঞাপনটি শিগগিরই দর্শকদের সামনে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত