প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইয়ামাল খেলবেন? একাদশ নিয়ে ধোঁয়াশায় ফ্লিক
সংবাদ দিগন্ত ||
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার একাদশ নিয়ে এখনো রহস্য কাটেনি। আর সেই রহস্যের কেন্দ্রে তরুণ তারকা লামিন ইয়ামাল।ম্যাচের আগের শেষ অনুশীলনে দলের সঙ্গে অনুশীলন করেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। আলাদাভাবে অনুশীলন করায় তৈরি হয়েছে নতুন করে জল্পনা—ভ্যালেন্সিয়ার বিপক্ষে কি মাঠে দেখা যাবে ইয়ামালকে?স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার শেষ অনুশীলনে অংশ নেন ২৩ জন খেলোয়াড়। সেখানে ছিলেন গাভি, গাব্রিয়েল জেসুস ও দমিনিক লিভাকোভিচও। তবে ইয়ামাল দলের সঙ্গে না থেকে আলাদাভাবে অনুশীলন করেন।তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন কোচ হানসি ফ্লিক।জার্মান এই কোচ জানান, সাম্প্রতিক সময়ে চোট পেয়েছিলেন ইয়ামাল।আরও পড়ুন , ২-০ থেকে ৩-২! মার্তিনেসের জোড়া গোলে নাপোলিকে হারাল ইন্টার সে কারণেই সতর্কতা হিসেবে তাকে দলের অন্যদের থেকে আলাদা অনুশীলন করানো হয়েছে।ফ্লিক আরও নিশ্চিত করেছেন, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দলের সঙ্গেই যাবেন ইয়ামাল। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, কিংবা তাকে বিশ্রাম দেওয়া হবে কি না—সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।ইয়ামাল অবশ্য নিজে ম্যাচ খেলতে আগ্রহী। ফ্লিকের ভাষ্য, একা অনুশীলন করাও ইয়ামালের পছন্দ নয়।তবে মানসিকতা, মনোবল এবং খেলার মান—সব দিক থেকেই ইয়ামাল ভালো অবস্থায় আছেন বলে মনে করেন বার্সা কোচ। সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।ফ্লিকের মতে, ইয়ামালের জন্য শুধু অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাই বেশি উপকারী হতে পারে। তারপরও তরুণ এই তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচিং স্টাফ।লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহের শুরুতেই তাই ইয়ামালকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ফ্লিককে।ফলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার একাদশে ইয়ামাল থাকছেন কি না—উত্তর মিলবে ম্যাচের দিনই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত