প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
মহেশপুরে ৪৯৮ বোতল মাদকসহ আটক ৩
আনিসুর রহমান রিপন ||
ঝিনাইদহের মহেশপুরে দু’দিনে র্যাব-পুলিশের অভিযানে ৪৯৮ বোতল ফেনসিডিলের বিকল্প এসকাপসিরাপসহ হালিম খান (৪০), ইসানুর রহমান (৪৫) ও ইনতাদুল ইসলামকে (৪৮) আটক করা হয়েছে।পুলিশ শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকায় অভিযান চালিয়ে হালিম খানকে ৩০০ বোতলফেনসিডিলের বিকল্প এসকাপ সিরাপসহ আটক করে। আটক হালিম ওই গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল কৈলাশপুর এলাকার হালিম খানেরবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার ঘরের পাশে খড়ের পালার ভিতরে কৌশলে লুকিয়ে রাখা৩০০ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ আজাদ রহমান জানায়, উদ্ধার হওয়া এসবসিরাপ ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হতো।অপর দিকে ঝিনাইদহের মহেশপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)আড়ও পড়ুন,২৮ বছরেই কোটি টাকার সম্পদ, প্রশ্ন উৎস নিয়েএর সদস্যরা অভিযান চালিয়েফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত এসকাপ সিরাপসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।বৃহস্পতিবার সকালে উপজেলার মালাধরপুর জামতলা এলাকা থেকে ১৯৮ বোতল সিরাপসহ তাঁদের আটক করাহয়।আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর রহমান (৪৫) এবংকৃষ্ণপুর গ্রামের নেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম।র্যাব জানায় সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি ইজিবাইকযোগেমহেশপুরের দিকে আসছেন এমন গোপন সংবাদ পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পেরএকটি চৌকস দল সকালের দিকে মালাধরপুর জামতলা এলাকায় অবস্থান নেয়। র্যাব সদস্যরা সেখানে ছদ্মবেশেকৌশলগত ব্যারিকেড তৈরি করেন।পরবর্তী সময়ে একটি সন্দেহভাজন ইজিবাইক পৌঁছালে সেটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকের ভেতরের দুটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৮ বোতল উইনসেরাক্সসিরাপ উদ্ধার করা হয়। এ সময় জড়িত দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়।এ বিষয়ে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার বলেন, সীমান্তবর্তী এলাকাব্যবহার করে মাদক কারবারিরা কৌশলে নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প হিসেবে এসব মাদক সিরাপ বাজারেছড়ানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চালানটি আটক করতে সক্ষমহয়েছি। মহেশপুরে জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত