প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত নয়, নিরাপদে ওজন কমানোর কৌশল
সংবাদ দিগন্ত ||
ঢাকার ব্যস্ত নগরজীবন। কাজের চাপ, অনিয়মিত খাবার, দীর্ঘসময় বসে থাকা, মানসিক চাপ আর ঘুমের ঘাটতি—সব মিলিয়ে বাড়ছে ওজন বৃদ্ধির সমস্যা। বিশেষ করে নারীদের অনেকের জীবনেই এটি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।তবে বাড়তি ওজন শুধু সৌন্দর্যের বিষয় নয়। অতিরিক্ত ওজনের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পিসিওএস, জয়েন্টের সমস্যা ও হৃদরোগের ঝুঁকির সম্পর্ক রয়েছে।ওজন কমাতে গিয়ে অনেকেই খোঁজেন দ্রুত সমাধান—প্রতিদিন এক কেজি কিংবা মাত্র সাত দিনে ১০ কেজি ওজন কমানোর মতো নানা পদ্ধতি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এ ধরনের তাড়াহুড়ো শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপন, হরমোন, ওষুধ সেবন ও খাদ্যাভ্যাস বিবেচনা করেই ওজন কমানোর পরিকল্পনা করা উচিত।ওজন নিয়ন্ত্রণে পাঁচটি সহজ কৌশলের কথা বলছেন পুষ্টিবিদরা।আড়ও পড়ুন, মানসিক চাপ কমাতে দিনে ২ থেকে ৩ কাপ কফিই যথেষ্টপ্রথমত, দিনের শুরুতে পর্যাপ্ত প্রোটিন রাখা। ডিম, পনির বা বাদামের মতো খাবার দীর্ঘসময় পেট ভরা রাখতে সহায়তা করতে পারে।দ্বিতীয়ত, ধীরে ও মনোযোগ দিয়ে খাবার খাওয়া। খাবার ভালোভাবে চিবিয়ে খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।তৃতীয়ত, মূল খাবারের প্লেটের বড় একটি অংশ শাকসবজি ও সালাদ দিয়ে পূরণ করা।চতুর্থত, রাতের খাবারে অতিরিক্ত ভারী ও উচ্চ ক্যালরির খাবার এড়িয়ে সুষম খাবার বেছে নেওয়া।আর পঞ্চমত, বড় প্লেটের বদলে তুলনামূলক ছোট প্লেটে খাবার নেওয়া—যাতে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।এর পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম, পানি পান এবং খাদ্যাভ্যাস পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ।ঢাকার মিরপুর ডিওএইচএসে থাকা এসপিইডি নিজেদের ওয়েবসাইটে ব্যক্তিকেন্দ্রিক ওজন ব্যবস্থাপনা, পুষ্টি পরামর্শ ও ফিটনেস সহায়তার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির দলে পুষ্টিবিদ, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, হরমোন বিশেষজ্ঞ এবং ফিটনেস প্রশিক্ষক রয়েছেন।তবে ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত ফল নয়—বরং নিরাপদ, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিবর্তন। তাই কোনো কঠোর ডায়েট বা ওজন কমানোর কর্মসূচি শুরুর আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে যোগ্য চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই হতে পারে সবচেয়ে নিরাপদ পথ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত