প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
গানই জীবনের শেষ সঙ্গী করতে চান জেমস
সংবাদ দিগন্ত ||
জনপ্রিয় সংগীত তারকা জেমস। ব্যান্ড নগরবাউল দিয়ে দীর্ঘ সংগীতযাত্রায় কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভক্তদের কাছে যিনি পরিচিত ‘গুরু’ নামে।প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন এই রক তারকা। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন তিনি।সুইডেনে এক সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান তিনি।আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।জেমস বলেন, মঞ্চে দাঁড়ালে তার মনে হয় শ্রোতারা আগের মতোই আছেন। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও সেই পরিবর্তন তিনি আলাদাভাবে টের পাননি। বরং এখন মনে হয়, একাধিক প্রজন্মকে গান শোনানোর সুযোগ হয়েছে তার।আড়ও পড়ুন,https://dailysdigantabd.com/post/29604/নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে জেমসের পরামর্শ, কোনো কিছু পাওয়ার আশায় সংগীতে আসা উচিত নয়। গান করতে হবে নিজের ভালোবাসা, আবেগ ও প্যাশন থেকে। প্রাপ্তি যদি আসে, সেটিকে বাড়তি অর্জন হিসেবেই দেখতে হবে।এই রক তারকা আরও বলেন, সংগীত নিয়ে তার আলাদা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শুধু গান গেয়ে যেতে চান। এমনকি জীবনের শেষ সময়ে যদি একজন শ্রোতাও সামনে থাকেন, তার জন্যও গান গেয়ে যাবেন তিনি।সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জেমসের ইউরোপ সফর। এরপর অস্ট্রেলিয়ায় যাবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে একটি বিশেষ কনসার্টে পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে তার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত