প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় এক মাসে ২২৯ আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ১০ হাজার ৬৬৪ পিস
সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ ||
পুলিশ ও সচেতন মহলের মতে “মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই”“অপরাধমুক্ত চকরিয়া গড়তে সবাই একসঙ্গে এগিয়ে আসুন”— এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তায় মাঠপর্যায়ে তৎপর রয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। বিভিন্ন অপরাধীর আস্তানায় অভিযান চালানোর পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে বলে আলাপকালে তিনি জানান। থানা সূত্রে জানা গেছে, আগস্ট ২০২৬ মাসে বিশেষ অভিযান চালিয়ে মোট ২২৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন—পেশাদার ডাকাত ৬ জন, হত্যা মামলার আসামি ৩ জন, চোর ২১ জন, মাদক ব্যবসায়ী ১১ জন, পুরোনো মামলার আসামি ২০ জন, বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন এবং সাজাপ্রাপ্ত আসামি ২৩ জন।এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে ১১৪ জনকে। এর মধ্যে জিআর মামলার আসামি ৫০ জন এবং সিআর মামলার আসামি ৬৪ জন।আরও পড়ুন, 'সাংবাদিক পুত্র শিশু রিহানের বিদেশে দ্বিতীয় সার্জারি জরুরি, সহায়তার হাত বাড়ান'মাদক ও অস্ত্র উদ্ধারচকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আগস্ট মাসে ১০ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে অস্ত্র উদ্ধারের মধ্যে রয়েছে ১টি এলজি, ১টি একনলা বন্দুক ও ২টি কার্তুজ। সরাসরি ওসি আরিফুর রহমানের সাথে আলাপকালে বলেন, “অপরাধীর পরিচয় নয়—আইনের শাসনই চকরিয়া থানা পুলিশের অঙ্গীকার।” মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি। তিনি চকরিয়ার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।পুলিশ ও সচেতন মহলের মতে, “মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই। অপরাধমুক্ত চকরিয়া গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।” সঠিক সময়ে দেওয়া একটি তথ্যও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত