প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ডেমরায় মাদক সেবন নিয়ে বিরোধ, রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ডেমরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে দেলোয়ার হোসেন নামে এক রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় রনি নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।শুক্রবার ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে ঘটে এ ঘটনা।পুলিশ জানায়, ভোরে কামারগোপ এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ও রনির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ।গুরুতর আঘাতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।আরও পড়ুন, জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, বিকল্প সড়কে চলার অনুরোধ ডিএমপিরঘটনার পর স্থানীয়রা রনিকে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানিয়েছে, আহত রনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।এদিকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।ডেমরা থানার উপ-পরিদর্শক শীতল কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত