প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভক্তদের ফুল না পাঠানোর অনুরোধ
সংবাদ দিগন্ত ||
অসুস্থ ব্রিটিশ গায়ক জায়ান মালিকের জন্য ফুলের তোড়া না পাঠিয়ে ফিলিস্তিনিদের সহায়তায় অর্থ দানের আহ্বান জানিয়েছে তার পরিবার।সম্প্রতি জায়ান মালিক অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্তরা শুভকামনা জানাতে বাসভবন ও বিভিন্ন দফতরে নিয়মিত ফুলের তোড়া পাঠাচ্ছেন। এতে উপহারের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে, সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনায় পরিবারকে জটিলতার মুখে পড়তে হচ্ছে।এ পরিস্থিতিতে জায়ান মালিকের কাজিন শাশা মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি বার্তা দেন।তিনি জানান, যারা ফুল পাঠিয়েছেন তাদের প্রতি পরিবার কৃতজ্ঞ। তবে বিপুলসংখ্যক ফুল ও উপহার সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই জায়ানের জন্য কিছু করতে চাইলে ফুল না পাঠিয়ে তার পক্ষ থেকে ফিলিস্তিনিদের সহায়তায় দান করার অনুরোধ জানান তিনিএর আগে গত ১৭ এপ্রিল হাসপাতালের শয্যা থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন জায়ান মালিক। সেখানে তিনি জানান, এক সপ্তাহের মধ্যেই অপ্রত্যাশিতভাবে সুস্থ হয়ে উঠছেন। আড়ও পড়ুন,লন্ডনের উৎসবে জয়াএকই সঙ্গে ভক্ত ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।জায়ান মালিক পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক। জনপ্রিয় সংগীত দল ওয়ান ডিরেকশন-এর সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর একক শিল্পী হিসেবেও সাফল্য অর্জন করেন তিনি।ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তার আহ্বান যখন আন্তর্জাতিক অঙ্গনে জোরালো হচ্ছে, তখন জায়ান মালিকের পরিবারের এই উদ্যোগও ভক্তদের কাছে ভিন্ন এক বার্তা হিসেবে সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত