প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংবাদ দিগন্ত ||
শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।তিনি বলেন, শ্রীকৃষ্ণ পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজ সংস্কারক ছিলেন। সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হিসেবে তার আবির্ভাব হয়েছিল। তার ভাব ও দর্শন যুগ যুগ ধরে মানুষকে মানবিক, পরোপকারী এবং অন্যের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করছে।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধ দেশের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি। আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করে আসছে।আরও পড়ুন, মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্টতিনি বলেন, সব ধর্মের মূল বাণী মানবকল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মানবকল্যাণে নিয়োজিত হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মীয় কারণে সংঘাত, হানাহানি ও বিভেদ বাড়ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।একই সঙ্গে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে পরোপকারের মহান ব্রত নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে শ্রীকৃষ্ণের জন্মতিথি আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠবে এবং এই উৎসব দেশের বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।বাণীতে শুভ জন্মাষ্টমী উৎসবের সার্বিক সাফল্যও কামনা করেন রাষ্ট্রপতি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত