প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীপুরে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, লাখ টাকার ক্ষতির আশঙ্কা
মোঃ ফরিদ হোসেন, ||
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের জগদীশ মোড় এলাকায় একটি মাছের খামারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরে থাকা বিপুল পরিমাণ পাঙ্গাস মাছ মারা গেছে বলে জানিয়েছেন খামার মালিক। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খামার মালিক পুকুরে গিয়ে অসংখ্য মাছ ভেসে থাকতে দেখেন। পরে পুকুরের বিভিন্ন স্থানে আরও মাছ মারা যেতে থাকলে বিষ প্রয়োগের সন্দেহ দেখা দেয়।আড়ও পড়ুন,প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে আদালতে খামার মালিকের দাবি, পরিকল্পিতভাবে কেউ বা কারা রাতে পুকুরে বিষ প্রয়োগ করেছে।খামার সংশ্লিষ্টরা জানান, পুকুরে চাষ করা পাঙ্গাস মাছ বাজারজাত করার উপযোগী ছিল। হঠাৎ করে মাছ মারা যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।খামার মালিক সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত