প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু অপহরণ মামলার এক এজাহারভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নারী ও শিশু অপহরণ মামলার এজাহারনামীয় আসামি আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ তাহসান আকাইদ সিয়াম (১৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি তেলীপাড়া হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ কালাম এবং মাতা মোছাঃ তাসলিমা খাতুন।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে আদালতেএছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অধ্যাদেশ প্রসিকিউশনের মামলায় মোঃ সুমন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বারবৈকা এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ জলিল এবং মাতা মোছাঃ শাহিনা।বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।স্থানীয়দের মধ্যে পুলিশের এ অভিযান ইতিবাচক সাড়া ফেলেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম আরও জোরদারের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত