প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটের সবার বেতন-ভাতা পর্যালোচনা করবে বিসিবি
সংবাদ দিগন্ত ||
ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর পর এবার আম্পায়ার, কোচ, স্কোরার, ট্রেইনার, ফিজিওসহ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের বেতন-ভাতা ও পারিশ্রমিকের কাঠামো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি।বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।তিনি বলেন, নির্দিষ্ট কোনো শ্রেণিকে সুবিধা দেওয়া বোর্ডের লক্ষ্য নয়। দেশের ক্রিকেটের পুরো অবকাঠামোকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তামিম ইকবাল বলেন, খেলোয়াড়দের পাশাপাশি কর্মচারী, স্কোরার, আম্পায়ার, কোচ, ট্রেইনার ও ফিজিও—যারা ভালো কাজ করছেন, সবার পারিশ্রমিক ও বেতন পর্যালোচনা করা হচ্ছে। আড়ও পড়ুন,দলে ফিরলেন শানাকাখুব শিগগিরই দলে ফিরলেন শানাকাতাদের জন্য একটি মানসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল না থাকায় ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দিতেই ম্যাচ ফি বাড়ানো হয়েছে—এমন ধারণাও নাকচ করেছেন বিসিবি সভাপতি।তিনি জানান, ঘরোয়া ক্রিকেটের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তামিম বলেন, শুধু খেলোয়াড়দের খুশি করার জন্য এক বছরের জন্য ম্যাচ ফি বাড়ানো হয়নি। বরং দীর্ঘমেয়াদে ক্রিকেটারদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।বিসিবি সভাপতির মতে, ঘরোয়া মৌসুমে নিয়মিত খেলা একজন ক্রিকেটার ক্লাব প্রতিযোগিতা, প্রথম ও দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার লিগ মিলিয়ে বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।ভবিষ্যতে নিয়মিত বিপিএল আয়োজন করা হলে ঘরোয়া ক্রিকেটারদের আয়ের সুযোগ আরও বাড়বে বলেও জানান তিনি।তামিমের ভাষ্য, জাতীয় দলে সুযোগ পাওয়ার ওপর পুরোপুরি নির্ভর না করে ক্রিকেটাররা যেন ঘরোয়া ক্রিকেট থেকেই সম্মানজনক আয় করতে পারেন, সে লক্ষ্যেই নতুন আর্থিক কাঠামো নিয়ে কাজ করছে বিসিবি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত