প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া
সংবাদ দিগন্ত ||
মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের জন্য এলো নতুন নিয়ম। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া সরকার।নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। সাধারণ ভ্রমণ বা সামাজিক সফরের ক্ষেত্রে এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসাই হবে মূলত প্রযোজ্য।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে যেসব দেশের নাগরিকদের জন্য এমইভি সুবিধা সীমিত করে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য করা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা আর সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে দেওয়া হবে না।আরও পড়ুন.মিনিয়াপোলিসে বন্দুক হামলারয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।অর্থাৎ, শুধু পর্যটন বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যেতে চাইলে বাংলাদেশিদের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আগের তুলনায় অনেকটাই সীমিত হবে।নতুন এই নীতির ফলে মালয়েশিয়ায় নিয়মিত যাতায়াত করা বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। বিশেষ করে যারা একটি ভিসা ব্যবহার করে একাধিকবার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেন, তাদের ক্ষেত্রে এখন ভ্রমণের উদ্দেশ্য ও ভিসার ধরন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।তবে এই সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন ঘোষণা কেবল ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কিংবা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এই নতুন সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক নেই।অর্থাৎ, পর্যটকদের ভিসা ব্যবস্থায় কড়াকড়ি এলেও দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের বিদ্যমান কর্মসংক্রান্ত অনুমতি এই ঘোষণার আওতায় পড়ছে না।সব মিলিয়ে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের এখন ভিসার ধরন ও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে আরও সতর্ক হয়ে আবেদন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত