প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নাশকতার শঙ্কায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার যখন শেষ পর্যায়ে পৌঁছায় কিংবা রায় ঘোষণার অপেক্ষায় থাকে, ঠিক সেই সময় ট্রাইব্যুনালে নাশকতার চেষ্টা হতে পারে—এমন কিছু গোপন তথ্য তাদের কাছে রয়েছে।তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা ঠেকাতে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।নিরাপত্তা বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।আরও পড়ুন, জন্মের পরই একক পরিচয়পত্র, ‘এক-আইডি’ চালুর উদ্যোগ সরকারের বাহিনীর সদস্যরাই বর্তমানে নিরাপত্তা কার্যক্রম তদারক করছেন।চিফ প্রসিকিউটরের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়েই বিশেষ নজরদারি রাখা হচ্ছে।তিনি আরও জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থায় আগের তুলনায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।রায় ও বিচারিক কার্যক্রম ঘিরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত