প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
দলে ফিরলেন শানাকা
||
ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আর ঘোষিত ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক দাসুন শানাকার প্রত্যাবর্তন।দীর্ঘ ৩২ মাস পর আবারও শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ৭১টি ওয়ানডে খেলে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ১ হাজার ২৯৯ রান করেছেন এই অলরাউন্ডার। পাশাপাশি নিয়েছেন ২৭ উইকেট।এবার ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে।আড়ও পড়ুন,সিরিয়ার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৪ ম্যাচে ৬৯ উইকেট রয়েছে কলম্বাগের ঝুলিতে। এর মধ্যে দুইবার ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন তিনি। সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে ছয় ইনিংসে ১০ উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।ইংল্যান্ড সফরে দুই সংস্করণেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুসাল মেন্ডিস। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন চারিথ আসালাঙ্কা। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ার পর এবার আবারও ফিরেছেন তিনি।টি-টোয়েন্টি দলে আসালাঙ্কার সঙ্গে ফিরেছেন লাহিরু উদারা, জানিথ লিয়ানাগে ও থারিন্দু রাত্নায়েকে। অন্যদিকে বাদ পড়েছেন পবন রাত্নায়েকে, লাসিথ ক্রুসপুলে, মিলান রাত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা।আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর।ফলে দীর্ঘ বিরতির পর দাসুন শানাকার প্রত্যাবর্তন এবং নতুন মুখ সাচিন্দু কলম্বাগের অভিষেক—ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার দলে থাকছে বাড়তি আকর্ষণ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত