প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন চ্যালেঞ্জে নুসরাত ফারিয়া
সংবাদ দিগন্ত ||
খুব বেশি কাজ করেন না তিনি। তবে যে কাজটিই করেন, তাতে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন। অভিনয় কিংবা গান—সব ক্ষেত্রেই নিজের সেরাটা নিয়ে দর্শকদের সামনে হাজির হন নুসরাত ফারিয়া।সবশেষ গত ঈদে ‘লোকে বলে’ গান নিয়ে হাজির হয়ে গানে ও পারফরম্যান্সে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়ার নতুন সিনেমা ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। পাশাপাশি ‘ঠিকানা বাংলাদেশ’ নামের আরেকটি সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়।এরই মধ্যে নতুন ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন নুসরাত ফারিয়া। ‘লাপাত্তা’ নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। গল্পের পুরোটা জুড়েই রয়েছে তার চরিত্রকে ঘিরে নানা ঘটনা ও বাঁক।আরও পড়ুন, দিশা সালিয়ানের মৃত্যু: সিবিআই তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টেকাজটি নিয়ে বেশ আশাবাদী নুসরাত ফারিয়া। তার ভাষায়, এটি দারুণ একটি কাজ। গল্পে যেমন টুইস্ট রয়েছে, তেমনি রয়েছে বিনোদনও। নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পটি দর্শকদের জন্য অন্যরকম অভিজ্ঞতা তৈরি করবে বলেও মনে করছেন তিনি।সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।এদিকে নতুন ওয়েব ফিল্মের পাশাপাশি আরও অন্তত তিনটি সিনেমায় কাজের বিষয়ে কথাবার্তা চলছে ফারিয়ার। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।বেছে বেছে কাজ করার নীতিতেই এগোতে চান এই অভিনেত্রী। তাই নতুন সিনেমাগুলোর বিষয়ে কিছুটা সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া।অর্থাৎ পর্দায় কাজের সংখ্যা কম হলেও, প্রতিটি কাজেই নতুন কিছু দেওয়ার চেষ্টা—এই ধারাবাহিকতায় এবার ‘লাপাত্তা’ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় নুসরাত ফারিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত