প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ জেলা পুলিশে কীট প্যারেড অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইনসে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। কীট প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যবহৃত সরঞ্জাম ও সামগ্রিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইনসের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ সদস্যদের জন্য সরবরাহকৃত রেশন ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু,।আরও পড়ুন, হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের ব্যবহৃত সরঞ্জাম, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মান ও সরবরাহ ব্যবস্থাপনা যাচাইয়ের পাশাপাশি পুলিশ লাইনসের সার্বিক শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ ধরনের কীট প্যারেড আয়োজন করা হয়। পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত