প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বায়ুদূষণে অস্বস্তি বাড়ছে, দূষিত শহরের তালিকায় ১১ নম্বরে ঢাকা
সংবাদ দিগন্ত ||
বায়ুর মান নিয়ে আবারও অস্বস্তিকর অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকালে বায়ুমান সূচকে ১০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১ নম্বরে উঠে এসেছে ঢাকা।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে উঠে এসেছে এ তথ্য।১০৫ স্কোরের এই বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য এ ধরনের বাতাসে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।তবে ঢাকার চেয়েও ভয়াবহ অবস্থা দেখা গেছে মালয়েশিয়ার কুচিং শহরে। ২৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে শহরটি। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।আরও পড়ুন, টিভি চ্যানেল প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠকতালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান স্কোর ১৬০। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।এরপরের অবস্থানগুলোতে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় ও চীনের চিংডুসহ আরও কয়েকটি শহর।আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুমানকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে অস্বাস্থ্যকর।এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।ফলে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও সংবেদনশীল মানুষের জন্য এটি সতর্ক হওয়ার মতো পরিস্থিতি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত