প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ
সংবাদ দিগন্ত ||
ব্যাংক খাতে নানা ধরনের সুবিধা ও ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পরও কমছে না খেলাপি ঋণ। বরং অস্বাভাবিক হারে বেড়ে গত জুন শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।অর্থাৎ, ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করেছে, তার প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি।এর আগে চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। সে হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের হারও বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।শুধু তাই নয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা। বছরের শুরুতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা।ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও তাতে কাঙ্ক্ষিত ফল মিলছে না।আাড়ও পড়ুন,সুদের হার বাড়ার শঙ্কা, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঋণ আদায়ে দুর্বলতা এবং নতুন করে ঋণ খেলাপি হওয়ায় সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে।এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও প্রথমবারের মতো দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছিল।বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়া আর্থিক খাতের জন্য বড় ধরনের সতর্কবার্তা। খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের আয়, মূলধন ও ঋণ দেওয়ার সক্ষমতার ওপর চাপ তৈরি হতে পারে।পাশাপাশি এর প্রভাব পড়তে পারে ব্যাংক খাতের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার ওপরও। তাই খেলাপি ঋণ কমাতে কার্যকর ঋণ আদায়, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত