প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে হুমকির প্রতিবাদ করায় আব্দুল মান্নান নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নিহতের স্বজনরা স্থানীয় মোজাম্মেল নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে এ ঘটনায় অভিযুক্ত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে সংক্রান্ত একটি বিষয় নিয়ে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার স্থানীয় বাজারে এ বিষয় নিয়ে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন।একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।আরও পড়ুন, কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহারঅভিযোগ রয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে সহযোগীদের নিয়ে আব্দুল মান্নানের ওপর হামলা চালান মোজাম্মেল। এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর ওপর হামলা করে।এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে সেখানে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত