প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্টে ঘুষ ও হয়রানির অভিযোগ, উত্তরা অফিসে দুদকের অভিযান
সংবাদ দিগন্ত ||
পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক।বুধবার সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। সংস্থাটির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।দুদক সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষের বিনিময়ে দ্রুত পাসপোর্টের কাজ করে দেওয়ার অভিযোগ পেয়েছে সংস্থাটি।এছাড়া আবেদন করা, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপে নানা অজুহাতে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগও রয়েছে।আরও পড়ুন, রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তারকোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া এবং অর্থের বিনিময়ে দ্রুত সেবা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের অভিযোগও রয়েছে।এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।অভিযানকালে অফিসের রেজিস্টারপত্র ও সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে দালালচক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।দুদক জানিয়েছে, অভিযোগ যাচাই ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত