প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
উত্তর নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানি, শোক জানাল বাংলাদেশ
সংবাদ দিগন্ত ||
উত্তর নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত।শোকবার্তায় তিনি আরও বলেন, আড়ও পড়ুন,দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি বরণে ব্যাপক প্রস্তুতিএই মর্মান্তিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি বাংলাদেশের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে।দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপাল একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি আশা প্রকাশ করেন, নেপালের জনগণের অদম্য মনোবল ও শক্তি এই ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের সাহস জোগাবে।উত্তর নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের এই বার্তায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সংহতির বিষয়টিও উঠে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত