প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার শাসনে গুম-খুন ও নিপীড়নের অভিযোগ স্পিকারের
সংবাদ দিগন্ত ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মাধ্যমে দেশে ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্পিকার বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রোধ করতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘরের মতো গোপন বন্দিশালা এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করা হয়েছে। আড়ও পড়ুন,বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার মাজারে যুবদলের শ্রদ্ধাএসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয় বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তাঁর ভাই সাজেদুল ইসলামের দীর্ঘদিন নিখোঁজ থাকার ঘটনা তুলে ধরেন।এ ছাড়া সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে পরিচিত, এবং হুমাম কাদের চৌধুরী আয়নাঘরে বন্দিজীবন ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন।সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ২০১২ সালের ১৭ এপ্রিল তাঁর স্বামী ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরে বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে। এসব গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।এ সময় আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশে সংঘটিত গুম, আড়ও পড়ুন,গুমের বিরুদ্ধে আইন বাতিল নয়, বহাল রাখতে হবে’: মিয়া গোলাম পরওয়ারহত্যাকাণ্ড ও বিরোধী মতাদর্শের অনুসারীদের ওপর নিপীড়নকে অমানবিক ও জঘন্য বলে মন্তব্য করেন।তিনি বাংলাদেশের তৎকালীন শাসনব্যবস্থার সঙ্গে তাঁর নিজ দেশ রোমানিয়ায় নিকোলায়ে চসেস্কুর দমননীতির কিছু মিল রয়েছে বলেও উল্লেখ করেন।সফর শেষে বাংলাদেশে সংঘটিত গুম, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিষয়ে আইপিইউর গভর্নিং বডির কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা জানান আইপিইউ মহাসচিব।অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলামসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত