প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন নিয়ে প্রভা
সংবাদ দিগন্ত ||
‘অভিনয়কে পাপ বলার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করুন’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে এনে দেয় অর্থ, সম্মান, পরিচিতি ও দর্শকের ভালোবাসা। তবে ব্যক্তিগত বিশ্বাস কিংবা ধর্মীয় কারণে কেউ অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে নিজের অতীত পেশা কিংবা পুরো শিল্পাঙ্গনকে হেয় করা হলে, তা নিয়ে আপত্তি তুলেছেন প্রভা।সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, কোনো একটি পরিচয় যদি একদিন কাউকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।প্রভার ভাষ্য, এখনো অনেক শিল্পী অভিনয়কে ভালোবেসে কাজ করছেন। তাদের কাছে অভিনয় শুধু ভালোবাসা কিংবা সৃজনশীলতার জায়গা নয়, বরং জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎসও। দিন-রাত নিজেদের পেশা ও শিল্পচর্চার সঙ্গে যুক্ত থেকেই তারা এগিয়ে চলেছেন।আরও পড়ুন, গানে গানে পূজাতাই কারও কাছে অভিনয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে সেই পেশা ছেড়ে দিতে পারেন। কিন্তু নিজের সিদ্ধান্তের কারণে শিল্পাঙ্গনের অন্য মানুষকে ছোট করার অধিকার কারও নেই—এমনটাই মনে করেন প্রভা।শুধু অভিনয় নয়, সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার ক্ষেত্রেও শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও সংস্কৃতিবোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।প্রভা বলেন, অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ যেন সংস্কৃতিচর্চায় না আসেন। যারা আসবেন, তারা যেন শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ নিয়ে আসেন এবং সবচেয়ে বেশি—নিজের পরিচয়ের প্রতি সম্মান রাখেন।প্রভার এই বক্তব্য ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ব্যক্তিগত বিশ্বাসের স্বাধীনতার পাশাপাশি একজন শিল্পীর পেশাগত পরিচয় ও দীর্ঘদিনের শিল্পচর্চার প্রতি সম্মান দেখানোর বিষয়টিই তার বক্তব্যে গুরুত্ব পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত