প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন
সংবাদ দিগন্ত ||
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক।বুধবার দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযোগের অনুসন্ধানে চার সদস্যের একটি টিম গঠন করেছে কমিশন। টিমটির প্রধান করা হয়েছে দুদকের উপপরিচালক জাহিদ কালামকে।দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে অনুসন্ধান দলটি।বিশেষ করে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগের তথ্য-উপাত্ত যাচাই, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং অভিযোগের সত্যতা অনুসন্ধান করবে টিম। আড়ও পড়ুন,সেপ্টেম্বরে ২-৩ দফা তাপপ্রবাহ, ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কাদুদকের অনুমোদনের ফলে এখন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এই অনুসন্ধান।তবে অনুসন্ধানের এই পর্যায়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দুদক। অনুসন্ধান শেষে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কমিশন।এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে দুদকের এই অনুসন্ধানকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ।এখন দেখার বিষয়, অনুসন্ধানে কী ধরনের তথ্য ও অনিয়মের প্রমাণ সামনে আসে এবং এর ভিত্তিতে দুদক পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত