প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
ভালোবাসার গল্পে ‘কানাভুলো’র ভয়, বড় পর্দায় গল্পে রাজ-সাবিলা
সংবাদ দিগন্ত ||
গ্রামবাংলার লোককথার এক রহস্যময় ভূত—কানাভুলো। যার নেই কোনো নির্দিষ্ট চেহারা, নেই আকৃতি। পথিককে পথ হারিয়ে একই জায়গায় ঘুরপাক খাওয়ানোই যার ভয়ংকর ক্ষমতা। এবার সেই অদৃশ্য ভূতই হাজির হচ্ছে বড় পর্দায়—তবে শুধু ভয় দেখাতে নয়, সঙ্গে থাকছে প্রেমের গল্পও।মোহাইমিনুল ইসলাম বাপ্পীর উপন্যাস ‘কানাভুলো প্যারাডক্স’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। গত সোমবার রাতে অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়।সিনেমাটির প্রধান দুই চরিত্রে থাকছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।‘কানাভুলা প্যারাডক্স’ নির্মাণ করছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।আড়ও পড়ুন,মুখ খুললেন পপি দুজনেরই এটি প্রথম সিনেমা নির্মাণ। দীর্ঘদিন ধরে চিত্রনাট্য ও নির্মাণের সঙ্গে যুক্ত থাকার পর এবার পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে তাঁদের।প্রযোজক তানিম নূরের ভাষ্য, এটি রোমান্টিক সাইফাই হরর সিনেমা। হররের আবহ থাকলেও গল্পের কেন্দ্রে রয়েছে প্রেম।কানাভুলোকে ঘিরেই সিনেমাটির সবচেয়ে বড় রহস্য। লোকজ বিশ্বাসের অন্য ভূতগুলোর নির্দিষ্ট রূপ থাকলেও কানাভুলোর নেই কোনো দৃশ্যমান আকৃতি। নির্মাতাদের গল্পে এই ভূত সময় ও স্থান নিয়ন্ত্রণ করতে পারে। আর তাকে একবার পেয়ে বসলে মানুষ হারিয়ে ফেলে নিজের দিশা।তবে শুধু ভয় আর রহস্য নয়—সিনেমাটিতে গুরুত্ব পাচ্ছে সম্পর্ক ও ভালোবাসার গল্পও।এর আগে ‘বনলতা’ সিনেমায় শরীফুল রাজ ও সাবিলা নূরের জুটি দর্শকের প্রশংসা পেয়েছিল। আড়ও পড়ুন,কাজে ফিরছেন রাশমিকাসেই রসায়নও নতুন সিনেমায় তাঁদের একসঙ্গে নেওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন নির্মাতারা।স্বাধীন ও সুস্ময় দীর্ঘদিন ধরে ‘কাইজার’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের স্বপ্নের সিনেমা নির্মাণে নামছেন তাঁরা।প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হবে ‘কানাভুলা প্যারাডক্স’-এর শুটিং।অর্থাৎ, বড় পর্দায় এবার কানাভুলো শুধু ভয় দেখাবে না—সময়, স্থান আর ভালোবাসার এক রহস্যময় গোলকধাঁধায় দর্শককেও ঘুরিয়ে আনবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত