প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত, ২৫ অক্টোবর মুখোমুখি রিয়াল-বার্সা
সংবাদ দিগন্ত ||
নতুন মৌসুমের শুরুতেই ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান। ঘোষণা করা হয়েছে ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ।আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১টায় ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।নতুন মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে দুই জায়ান্ট। এখন পর্যন্ত লা লিগায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।গত মৌসুমেও তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। লা লিগার প্রথম লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।আরও পড়ুন, মেসির পর আর্জেন্টিনার হাল ধরবেন কে, এগিয়ে ৪ ফুটবলারতবে পরের দেখায় ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ২-০ গোলের সেই জয়ে গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।শুধু লা লিগা নয়, গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেছিলেন রাফিনহা।এবার নতুন মৌসুমে আবারও মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। একদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনা, অন্যদিকে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে মরিয়া রিয়াল মাদ্রিদ।২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, এটি হবে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ—এল ক্লাসিকো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত