প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমানের রোপণ করা বীজ আজ বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে: খায়রুল কবির খোকন
আশরাফুল ইসলাম সবুজ ||
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে পহেলা সেপ্টেম্বরে ঢাকার রমনা পার্কে বটমূলে সবুজ চত্বরে প্রিয় নেতা উপলব্ধি করেছিলেন, বাংলাদেশে একটি দল গঠন করতে হবে। তখনই তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি বীজ রোপণ করেছেন, সেখান থেকে চারা গজিয়েছে, সেখান থেকে এখন বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আজকে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই এ দেশের জনগণ ৫ বার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। আরও পড়ুন, কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন ও আলোচনা সভাএ দেশে প্রত্যক্ষ জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে বারবার দেশ পরিচালনার দায়িত্বে আসছে। তাই কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধ আছে।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম.এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঞা, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে কাউরিয়া পাড়া ঈদগাহ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেশনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত