প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া-খালেদার মাজারে যুবদলের শ্রদ্ধা
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।মঙ্গলবার সকালে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জিয়া ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে এ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।আরও পড়ুন, লংমার্চ ঘিরে সিএমপির সঙ্গে জামায়াতের মতবিনিময় শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’ এবং ‘যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার এলাকা।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত