প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
লাকসাম জংশন বাজারে ভয়াবহ আগুন, পুড়ল কনফেকশনারি ক্ষতি ১৫ লাখ টাকা
সংবাদ দিগন্ত ||
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে অগ্নিকাণ্ডে ‘কমভিউ কনফেকশনারি’ নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।রোববার রাত ১০টার দিকে জংশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী মো. মমিনুল ইসলাম। পরে রাতে ওষুধ কিনতে বাজারে আসা এক ব্যক্তি দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।আরও পড়ুন, রংপুরের চার খুন : চার খুনের আসামিদের ডোপ টেস্ট নেগেটিভ, মাদক সেবনের প্রমাণ নেইততক্ষণে দোকানের মালামাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় সবকিছু পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।অগ্নিকাণ্ডের কারণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের সঞ্চয়, ঋণ ও ব্যবসার মূলধন দিয়ে দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় নতুন করে ব্যবসা শুরু করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।লাকসাম ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত