প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন
হেমায়েত হোসেন হিমু ||
নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয়সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন-এর অংশ হিসেবে টাঙ্গাইলেও শুভ উদ্বোধন করাহয়েছে।৩১ আগস্ট, সোমবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবংজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার শুভউদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতহয়েছে।টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু,আরও পড়ুন, খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপি্#৩৯;র সাবেক সদস্য সচিব মাহমুদুল হকসানু, বিশিষ্ট সাংবাদিক ও নজরুল সাহিত্য পরিষদের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক তরুণইউসুফ, সাহিত্য সম্পাদক কাজী বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরিবিদ্যালয় (মাধ্যমিক পর্যন্ত), মাদ্রসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে- সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্ধারিত কবিতা), চিত্রাঙ্কন,অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত