প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
অজয় সেন ||
খাগড়াছড়িতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা মতবিনিময় করেছেন।সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নবনিযুক্ত সদস্য এমএন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্লসহ গণমাধ্যমকর্মীরা।আরও পড়ুন, মাদারীপুরের নিখোঁজ স্কুল ছাত্রী নড়াইলে মানবপাচারকারী চক্রের ফাঁদেমতবিনিময় সভায় জেলা পরিষদ পরিচালনা, জনসেবা, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও মতামত নেওয়া হয়।সভায় চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হবে জনবান্ধব প্রতিষ্ঠান। এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর হয়ে কাজ করবে না। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিষদ পরিচালনা করা হবে।”তিনি আরও বলেন, জেলা পরিষদের চাকরি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমেও স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত