প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিশেষ গুরুত্বারোপ
পীর মোহাম্মদ: ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, মাদক, স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করা হয়।রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহ-সভাপতি শাহাজাহান মেম্বার।সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন,আরও পড়ুন, ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয়।সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।তিনি আরও বলেন, জনগণের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার বিএম গোলাম কিবরিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিত্ব ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত