প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
কাজে ফিরছেন রাশমিকা
সংবাদ দিগন্ত ||
শুটিং সেটে গুরুতর চোট পেয়ে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এবার সেই বিরতি কাটিয়ে আবারও শুটিং ফ্লোরে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে অনুরাগীদেরও স্বস্তির বার্তা দিয়েছেন রাশমিকা। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ছবি ও ভিডিওর কোলাজে ধরা পড়েছে তার ঘরোয়া সময়ের নানা মুহূর্ত।কখনো পোষ্যের সঙ্গে সময় কাটিয়েছেন, কখনো পূজা করেছেন। আবার পাজল সমাধান কিংবা বাগানবাড়ির বারান্দায় বসে রোদ পোহানোর ছবিও রয়েছে সেই কোলাজে। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, খুব দ্রুতই কাজে ফিরছেন তিনি। পাশাপাশি এই সুন্দর ঘরোয়া সময়টাকে মিস করবেন বলেও জানিয়েছেন।চলতি বছরের আগস্টের শুরুতে নিজের চোটের খবর প্রকাশ করেছিলেন রাশমিকা।আরও পড়ুন, ক্যামেরার সামনে শ্রাবন্তী ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় নিতম্বে গুরুতর আঘাত পান তিনি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, নিতম্ব থেকে পায়ের দিকে থাকা চারটি টেন্ডনের মধ্যে ডান পাশের একটি টেন্ডন ছিঁড়ে যায়। ফলে পা ওপরে তুলতেও সমস্যায় পড়তে হচ্ছিল তাকে।এটি ছিল রাশমিকার জীবনের পরপর তৃতীয় চোট। তবে অনিচ্ছাকৃত এই বিরতিকেও ইতিবাচকভাবেই নিয়েছেন তিনি। ‘মাইসা’কে নিজের ক্যারিয়ারের অন্যতম আগ্রাসী সিনেমা উল্লেখ করে এই বিরতিকে ঈশ্বরের আশীর্বাদ বলেও মনে করেছিলেন অভিনেত্রী।বাড়িতে থাকার সময় পোষ্যের সঙ্গে সময় কাটানো, পাজল সমাধানসহ নানা অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশমিকা।চোটের ধাক্কা কাটিয়ে এবার আবারও ব্যস্ত হচ্ছেন তিনি। সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা। ‘মাইসা’য় একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রণাবলী’ সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত