প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী
সংবাদ দিগন্ত ||
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর বার কাউন্সিলে আবেদনচব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত হতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী।তার নাম গ্রায়েম এল. হল।রোববার ৩০ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্যই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।জানা গেছে, এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল।আরও পড়ুন.আরও বোয়িং কিনছে বাংলাদেশ, বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মতিতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চাওয়া হয়েছে।এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১১-এর ৮ ধারার বিধান উল্লেখ করা হয়।আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।এ জন্য আবেদনের সঙ্গে নিজের পেশাগত প্রোফাইলসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রও সংযুক্ত করেছেন তিনি।এখন বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি এই আইনজীবীর উপস্থিতির বিষয়টি।জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই বিদেশি আইনজীবীর এই আবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত